Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যালিকার সাথে অ শ্লী ল ছবি-ভিডিও, ভ য় দেখিয়ে শা রী রি ক সম্পর্ক

admin

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ০৭:৪৩ অপরাহ্ণ | আপডেট: ০৮ মার্চ ২০২৬ | ০৭:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
শ্যালিকার সাথে অ শ্লী ল ছবি-ভিডিও, ভ য় দেখিয়ে শা রী রি ক সম্পর্ক

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেট মোগলাবাজারে এক নারীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে রাখেন বোন জামাই। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয়-ভীতি দেখিয়ে ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক করেন রুকন মিয়া (৩৫)। এরপরেও তার কথা না মানায় ফেসবুকে ছেড়ে দেয়া হয় ধারণকৃত অশ্লীল ছবি ও ভিডিও। কোন উপায় না পেয়ে ওই নারী সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

Manual4 Ad Code

মামলা দায়েরের পর পরই লাপাত্তা হয়ে যান রুকন মিয়া (৩৫)। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) বিকেলে মোগলাবাজার এলাকায় থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। সে মোগলাবাজার থানার বীরমঙ্গল থানার লাল মিয়ার ছেলে।  রবিবার (৮ মার্চ) সকালে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, রুকন মিয়া শ্যালিকার সাথে ধারণ করা অশ্লীল ছবি ও ভিডিও ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে ছাড়েন। এ ঘটনায় ভিকটিম থানায় মামলা দায়ের করলে সে আত্মগোপনে চলে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেফতার করে।

Manual3 Ad Code

র‌্যাব জানায়, ভিকটিম মোগলাবাজার থানাধীন সিকন্দরপুর এলাকার বাসিন্দা। ভিকটিম প্রায় সময় তার বোনের বাড়িতে যাওয়া আসা করতেন। এর সুযোগে রুকন মিয়া ভিকটিমের অজান্তে কিছু অশ্লীল ছবি নিজের মোবাইলে সংরক্ষণ করেন। পরবর্তীতে গোপনভাবে তোলা ছবির ভয় দেখিয়ে ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। রুকন মিয়া এরপরেও অতিরিক্ত নোংরামি করায় ভিকটিম তার বোনকে এসব বিষয় অবগত করেন। এরপর রুকন মিয়া ক্ষিপ্ত হয়ে ১৭ জুন গতবছরের তারিখে ভিকটিমের বোনকে মৌখিকভাবে তালাক দেন। তাদের একটি শিশু সন্তান রয়েছে।র‌্যাব আরও জানায়, পরে রুকন মিয়া ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে তার সাথে শারীরিক সম্পর্ক না রাখলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দেন। সেই সাথে ভিকটিমের কাছে রুকন মিয়া ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করলে ভিকটিম দিতে অস্বীকার করলে রুকন মিয়া ভূয়া ফেইসবুক আইডি ব্যবহার করে অশ্লীল ছবি এবং ভিডিও নেট দুনিয়ায় প্রকাশ করেন।

Manual8 Ad Code

শেয়ার করুন