Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে জুলাই শহীদ পরিবারে এমপির ঈদ উপহার বিতরণ

admin

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে জুলাই শহীদ পরিবারে এমপির ঈদ উপহার বিতরণ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই আন্দোলনে নিহত বিয়ানীবাজারের চার শহীদ পরিবারকে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান করেছেন সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বুধবার সংগঠনের নেতৃবৃন্দ এমপির পক্ষে এসব উপহার সামগ্রী শহীদ পরিবারের দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেন।

Manual4 Ad Code

 

 

 

Manual8 Ad Code

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, সহ- স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, বিয়ানীবাজার পৌর বিএনপি’র সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারন সম্পাদক নজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, সিলেট জেলা কৃষকদলের সদস‍্য গুলজার আহমদ রাহেল, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজ আহমদ, পৌর ছাত্রদলের সভাপতি আয়নুল আবেদীন, সিলেট জেলা যুবদলের সহ-সাংকৃতিক জাবের আহমদ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক জানে আলম, পৌর বিএনপি নেতা জামিল আহমদ, পৌর সেচ্ছাসেবক দল নেতা জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মকবুল হোসেইন, বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক হাবিবুর রহমান, আব্দুল কাদির, সালেহ আহমদ প্রমুখ‍।

Manual3 Ad Code

 

 

২০২৪ সালের জুলাই আন্দোলনে বিয়ানীবাজারের সাংবাদিক আবু তাহের মো: তুরাব, ময়নুল ইসলাম, তারেক আহমদ, রায়হান আহমদ ও চারখাইয়ের সুহেল আহমদ শহীদ হন।

Manual7 Ad Code

শেয়ার করুন