Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে একদিনে সড়কে ঝরল নারী-শিশুসহ ৬ প্রাণ

admin

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ | ১২:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ | ১২:৫৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে একদিনে সড়কে ঝরল নারী-শিশুসহ ৬ প্রাণ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

সিলেট বিভাগে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। ঈদের পরদিন রোববার হবিগঞ্জ ও সুনামগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

এরমধ্যে হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে এিটি পিকআপ ভ্যান খাদে পড়ে নারী-শিশুসহ চারজন ও সুনামগঞ্জে গাছের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। রোববার দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কে শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শান্তিগঞ্জের মুক্তাখাই গ্রামের আক্কেল আলীর ছেলে মোটরসাইকেলচালক সাইদুল ইসলাম (৩০) ও একই গ্রামে মৃত উকিল আলীর ছেলে সফিকুল ইসলাম (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে তাহিরপুরের পর্যটনকেন্দ্র শিমুল বাগানে ঘুরতে যাওয়ার জন্য রওনা দেন সফিকুল। পথে সুনামগঞ্জ-দিরাই সড়কে গাগলী এলাকায় নিয়ন্ত্রণ হারানো তাদের মোটরসাইকেলটির গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে যায়। আর সফিকুলের হাড় ভেঙে গাছে ঢুকে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সফিকুলকে মৃত ঘোষণা করেন। তার দুই বন্ধুর মধ্যে সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। ওখানে বিকেল পাঁচটায় চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। আহত আরেক বন্ধু গুলজার আহমদকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেন বললেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মধ্যে হাসপাতালে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আরেকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলি উল্যাহ বলেন, গাগলী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, দুর্ঘটনায় আহত আরও একজনকে ওসমানী হাসপাতালে নেওয়ার পর বিকেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) ভোরে উপজেলার আন্দিউড়া এলাকারে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতরা হলেন- পিকআপ চালক ইব্রাহীম (৩৫) তার বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। কিশোরগঞ্জের সজিব (১২) ও তার মা আসমা আক্তার (৪০)। এছাড়া একজন পুরুষের পরিচয় মেলেনি।

মাধবপুর থানার এসআই আব্দুর রহিম জানান, সিলেট থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে রাতে আন্দিউড়া এলাকায় ঘরের আসবাবপত্র বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ সকালে খাল থেকে থেকে পিকআপের উদ্ধার করতে গিয়ে চারজনের মরদেহ পায়। গাড়ির কেবিনের ভেতর থেকে এক নারী, ১২ বছর বয়সী এক কিশোর এবং দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন