Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে মাদক বিক্রেতা গ্রেফতার

admin

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ০৪:১০ অপরাহ্ণ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ | ০৪:১০ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে মাদক বিক্রেতা  গ্রেফতার

Manual6 Ad Code

সংক্রান্তে প্রেস রিলিজঃ

Manual8 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/রফিকুল ইসলাম এর নেতৃত্বে ০২/০৪/২০২৬ইং তারিখ দিবাগত রাতে বিয়ানীবাজার থানাধীন পৌরসভাস্থ ফতেহপুর এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে ১৩০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ০৬ কেজি গাঁজা, ০৬ বোতল Signature মদ, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২,৩৩,৩০০/- টাকা সহ আব্দুর রহমান মনু(৪৭), পিতা-মৃত মুছব্বির আলী, সাং-ফতেহপুর
থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আব্দুর রহমান মনু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বের ১৪ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামী’কে অদ্য ০৩/০৪/২০২৬ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন