Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ চলছে, নেতা-কর্মীদের ঢল

admin

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ০৪:২৪ অপরাহ্ণ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ০৪:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ চলছে, নেতা-কর্মীদের ঢল

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির জনসমাবেশ চলছে। বুধবার বেলা ২টায় জনসমাবেশ শুরু হয়।

Manual2 Ad Code

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনসমাবেশ ঘিরে আজ সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন দলটির হাজার হাজার নেতা-কর্মী। ইতোমধ্যে মানুষের ঢল নেমেছে সমাবেশস্থলে। টানানো হয়েছে বিশাল আকারের ব্যানার। চারপাশে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন।

সরজমিনে দেখা গেছে, মালিবাগ, কাকরাইল, নাইটিংগেল মোড়, মৎস্যভবন, পল্টন, ফকিরাপুল, মতিঝিল, আরামবাগ এবং পীরজঙ্গি মোড়ে নেতা-কর্মীদের ব্যাপক ভিড়। ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে ব্যানার ও ফেস্টুন সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন তারা। এ সময় খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগ করতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতা-কর্মীদের।

Manual3 Ad Code

এদিকে বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে রয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

Manual7 Ad Code

শেয়ার করুন