Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব-হৃদয়ে বাংলাদেশের রানের রেকর্ড

admin

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩ | ০৬:১৭ অপরাহ্ণ | আপডেট: ১৮ মার্চ ২০২৩ | ০৬:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
সাকিব-হৃদয়ে বাংলাদেশের রানের রেকর্ড

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক :
সাকিব আল হাসান, তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটিং তাণ্ডবে রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টাইগারদের সংগ্রহ ৮ উইকেটে ৩৩৮ রান। ওয়ানডে ক্রিকেটে এটাই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ।

এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে সর্বোচ্চ ৩২৯ রান করেছিল টাইগাররা।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ২.৩ ওভারে মাত্র ১৫ রানে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল।

Manual2 Ad Code

৯.৩ ওভারে দলীয় ৪৯ রানে আউট হন আরেক ওপেনার লিটন কুমার দাস। লিটন ৩১ বলে দুই চার আর এক ছক্কার সাহায্যে ২৬ রান করে ফেরেন।

Manual3 Ad Code

৪৯ রানে তামিম ও লিটন আউট হওয়ার পর তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ৩২ রানের জুটি গড়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৩৪ বলে ২৫ রানে ফেরেন।

এরপর চতুর্থ উইকেটে অভিষিক্ত তৌহিদ হৃদয়ের সঙ্গে ১২৫ বলে সাকিব গড়েন ১৩৫ রানের জুটি। এই জুটিতেই ক্যারিয়ারের ২২৮তম ওয়ানডে ম্যাচে ৫৩তম ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির পথেই ছিলেন সাকিব।

Manual3 Ad Code

কিন্তু ব্যক্তিগত ৯৩ রানে দশম ওয়ানডে সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতেই আউট হন। গ্রাহাম হিউমের অফ স্টাম্পের বেশ বাইরের বলে খোঁচা দিতে গিয়ে উইকেটকিপার লরকান টাকারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাকিব।

Manual5 Ad Code

সাকিব সাজঘরে ফেরার আগে ৮৯ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৯৩ রান করেন। তার বিদায়ে ৩৭.২ ওভারে ২১৬ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

 

শেয়ার করুন