Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে ব্যাংকের ভিতর থেকে টাকা নিয়ে গেল প্রতারক চক্র

admin

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১১:০৮ অপরাহ্ণ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ | ১১:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে ব্যাংকের ভিতর থেকে টাকা নিয়ে গেল প্রতারক চক্র

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

বিয়ানীবাজার পৌরশহরের একটি বেসরকারি বানিজ্যিক ব্যাংকের ভিতর থেকে অভিনব কায়দায় টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। সোমবার দুপুরের দিকে দক্ষিণ বাজারের ইসলামী ব্যাংকে এ ঘটনা ঘটে। ব্যাংক কর্তৃপক্ষ ভূক্তভোগী ওই নারীকে মামলা করার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

 

Manual2 Ad Code

 

 

Manual4 Ad Code

সূত্র জানায়, ৪০ বছরের কাছাকাছি বয়সের এক নারী বোরকা-নেকাব পরিহিত অবস্থায় ইসলামী ব্যাংকে টাকা উত্তোলনের জন্য আসেন। তিনি টাকা উত্তোলন করে ব্যাংকের ভিতরে সোফায় বসে তা গণণা করছিলেন। এ সময় প্রতারক চক্রের একজন ব্যাংক থেকে উত্তোলন করা টাকার বান্ডিলে জাল নোট আছে মর্মে সে টাকা গুনে দিতে বলে। তখন সরল বিশ্বাসে ওই নারী তাকে টাকা গুনতে দিলে প্রতারক ওই লোক জাল টাকার আরেকটি বান্ডেল তার হাতে তুলে দিয়ে সে পালিয়ে যায়। ভূক্তভোগী ওই নারীর কাছে ৮৬ হাজার টাকা ছিল বলে জানা গেছে।

 

 

ইসলামী ব্যাংক বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক আব্দুল আজিম জানান, ভূক্তভোগী ওই  নারীকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন