Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে ৪ লাখ টাকার ভারতীয় প্রসাধন সামগ্রী জব্দ, গ্রেফতার ১

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৩:২০ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ০৩:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে ৪ লাখ টাকার ভারতীয় প্রসাধন সামগ্রী জব্দ, গ্রেফতার ১

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে প্রায় ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় প্রসাধন সামগ্রীসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার আটক করা হয়। মঙ্গলবার গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual4 Ad Code

বিয়ানীবাজার থানা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের তত্ত্বাবধানে ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলীর সহযোগিতায় এসআই (নিঃ) হোসাইন মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

Manual1 Ad Code

অভিযানকালে উপজেলার চারখাই ইউপিস্থ কচকটখা এলাকার লালপুর ব্রিজ সংলগ্ন জকিগঞ্জ টু বিয়ানীবাজারগামী পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করে ভারতীয় PONDS SKIN FACEWASH ৭৮০ পিস, ভারতীয় PONDS BRIGHT BEAUTY ১০৮ পিস, GARNIER CREAM ৯০০ পিস, CLEAN CLEAR FACE WASH ৭২ পিস ও Nestle Kitkat ১৩৮৬ পিস পণ্য আটক করা হয়। জব্দকৃত পণ্যের মোট মূল্য ৩লাখ ৯০ হাজার ৩৬০ টাকা। চোরাচালান কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার (অনুমান মূল্য ১০ লাখ টাকা) আটক করে পুলিশ। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে কানাইঘাটের মানিকপুর গ্রামের সমছুদ্দিনের ছেলে আব্দুল হালিম (৩৭)-কে গ্রেফতার করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান, গ্রেফতারকৃত আসামী এবং অজ্ঞাতনামা পলাতক ১ জন আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন