Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজার থেকে ৩ এসএসসি-দাখিল পরীক্ষার্থী ছাত্রী উধাও

admin

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ১১:০৫ অপরাহ্ণ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ | ১১:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজার থেকে ৩ এসএসসি-দাখিল পরীক্ষার্থী ছাত্রী উধাও

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

এসএসসি-দাখিল পরীক্ষা শুরুর প্রথম দিন মঙ্গলবার বিয়ানীবাজার থেকে পৃথকভাবে ৩ ছাত্রী উধাও হয়েছেন। তাদের একজন দাখিল পরীক্ষার্থী এবং অপর দু’জন এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা চলাকালীন ছাত্রীদের উধাও হওয়ার ঘটনা বিয়ানীবাজারে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

Manual1 Ad Code

 

সূত্র জানায়, পরীক্ষা শুরুর প্রথম দিন উধাও হওয়া ছাত্রীদের একজন কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দেননি। অপর দু’জন পরীক্ষা দিয়ে আর বাড়ি ফিরেননি। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় পৃথক ৩টি সাধারণ ডায়রী করা হয়েছে।

উধাও ছাত্রীদের একজন উত্তর আকাখাজনা দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেন। তিনি মাথিউরা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দেয়ার কথা। চরিয়া গ্রামের আরেকজন দুবাগ স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন এবং অন্যজনের বাড়ি পৌরশহরের নয়াগ্রামে। তিনি পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন। উধাও হওয়া ছাত্রীরা মানষিক কারণে অন্যত্র চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

 

Manual3 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, এসএসসি পরীক্ষার্থীদের উদ্ধারে আমাদের পৃথক অভিযান চলছে। দ্রুত তাদের উদ্ধার করা সম্ভব হবে। তবে উধাও হওয়া ছাত্রীরা অপহরণ হননি এটা নিশ্চিত।

Manual2 Ad Code

শেয়ার করুন