Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে অবৈধ মাটি কাটা বিরোধী অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৮:৪৪ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ০৮:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে অবৈধ মাটি কাটা বিরোধী অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

বিয়ানীবাজার উপজেলায় অবৈধভাবে জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছে উপজেলা প্রশাসন। গত পাঁচ দিনে উপজেলার চারখাই, শেওলা, আলীনগর, মুড়িয়া ও কুড়ারবাজার ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে বিয়ানীবাজার থানা ও চারখাই পুলিশ ফাঁড়ি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এবং বিভিন্ন স্পটে চলমান মাটি কাটা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও মাটি পরিবহনে কাজে নিযুক্ত কয়েকটি ট্রাক জব্দ করা হয়েছে।

Manual8 Ad Code

 

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

এসময় তিনি অবৈধভাবে টপ সয়েল কাটা থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রশাসনের এই তৎপরতায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং পরিবেশ সুরক্ষায় নিয়মিত নজরদারি জোরদারের দাবি উঠেছে।

শেয়ার করুন