Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

একুশে বইমেলায় শাহেদ কায়েস-এর নতুন বই

admin

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ১২:৫১ অপরাহ্ণ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ১২:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
একুশে বইমেলায় শাহেদ কায়েস-এর নতুন বই

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

এবারের বইমেলায় কবি শাহেদ কায়েসের নতুন কবিতার বই ‘জল হাওর একতারা’ প্রকাশিত হয়েছে। বৈভব প্রকাশনী (বইমেলায় নম্বর স্টল ৪৯, ৫০) থেকে প্রকাশ হয়েছে বইটি। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী দেওয়ান আতিকুর রহমান এবং অলংকরণ করেছেন শিল্পী রাজীব দত্ত।হাওরনির্ভর জীবন ও ভূপ্রকৃতিকে কেন্দ্র করে রচিত ‘জল হাওর একতারা’ মূলত একটি জলজ জনপদের কাব্যমানচিত্র। হাওরের শ্রমজীবী মানুষের অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তনজনিত বন্যা-খরা ও ঝড়ের প্রভাব—এ সবকিছুর মধ্য দিয়ে এখানে উঠে এসেছে হাওর অঞ্চলের বহুমাত্রিক বাস্তবতা। হাওরের জল শুধু প্রকৃতির দৃশ্য নয়— কৃষক, জেলে, রাখাল, বারকি শ্রমিক, লগ্নি-দাদনের ফাঁদে বন্দি মানুষের জীবনের উপাখ্যান হয়ে উঠেছে।

Manual8 Ad Code

শেয়ার করুন