Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারের এসএসসি-সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৬৪৪ জন শিক্ষার্থী

admin

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১১:০৭ অপরাহ্ণ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ | ১১:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারের এসএসসি-সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৬৪৪ জন শিক্ষার্থী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

 

Manual2 Ad Code

 

বিয়ানীবাজারের ১১টি কেন্দ্রে শুরু হয়েছে এসএসসি-দাখিল সমমান পরীক্ষা। মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রগুলো শিক্ষার্থী-অভিভাবকদের উপস্থিতিতে মুখরিত হয়ে পড়ে। উপজেলার মোট ৩৬৪৪ পরীক্ষার্থী চলমান এসএসসি-দাখিল সমমান পরীক্ষায় অংশ নেয়ার কথা। তবে প্রথম দিন মোট ২২জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানা গেছে।

 

Manual5 Ad Code

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়। অনেকেই শেষ মুহূর্তে কেন্দ্রের পাশে বসে বই-নোট দেখে নিচ্ছিল, আবার কেউ কেউ অভিভাবকদের সঙ্গে কথা বলা শেষে কেন্দ্রে প্রবেশ করছিল। অভিভাবকরাও সন্তানদের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিচ্ছিলেন।

 

Manual5 Ad Code

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক ভিজিল্যান্স টিম তাদের কার্যক্রম চালায়। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মৌলুদুর রহমান।

 

Manual5 Ad Code

জানা যায়, বিয়ানীবাজারের পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ে ১ হাজার জন, ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে ১২জন, দুবাগ স্কুল এন্ড কলেজে ১৮০জন, জলঢুপ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ৩৬৭ জন, চারখাই উচ্চ বিদ্যালয়ে ৩৫১জন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪০৯জন, দুবাগ আইডিয়াল একাডেমিতে ১৮৫জন, আজাদ চৌধুরী একাডেমিতে ৩৫১ জন, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ে ৫৭জন, বিয়ানীবাজার কামিল মাদরাসায় ২৫৮জন ও মাথিউরা সিনিয়র ফাজিল মাদরাসায় ৩৬৬জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

শেয়ার করুন