Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জের আমুড়ায় উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী

admin

প্রকাশ: ২০ মে ২০২৬ | ০৮:২২ অপরাহ্ণ | আপডেট: ২০ মে ২০২৬ | ০৮:২২ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জের আমুড়ায় উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী

Manual7 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
নিজ নির্বাচনি এলাকায় উন্নয়নকাজের উদ্বোধন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বুধবার (২০ মে) বিকালে তিনি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া লম্বাব্রিজের কাছ থেকে ঘাগুয়া সিএনজি স্টেশন পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন।

Manual2 Ad Code

এসময় এমপি এমরান আহমদ চৌধুরী বলেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নকাজের জন্য আমাকে বলতে হবে না। আমার প্রাণের এই দুই উপজেলার প্রায় সব সমস্যা সম্পর্কে আমি অবগত। ইনশা আল্লাহ, রাস্তাঘাটের উন্নয়নসহ সব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। এতে আপনাদের সকলের সহযোগিতা চাই।

রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধনকালে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, সহসভাপতি রুহেলা আহমদ, আমিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু, সহসভাপতি নুরুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল গফার কুটি, যুগ্ম-সম্পাদক মনসুর আহমদ শিপন, সাংগঠনিক সম্পাদক আল নবী চৌধুরী শিপন, ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল আবেদীন, কয়ছর আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক লুৎফর রহমান ও উপজেলা যুবদল নেতা আশরাফুল হক আলতা উপস্থিত ছিলেন।

এর আগে গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দলীয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বক্তব্যে তিনি বলেন- সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় শৃঙ্খলা মেনে জনসাধারণের জন্য কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে আমাদের অভিভাবক দলনেতা মাননীয় প্রধানমন্ত্রী খুব কঠোর।

বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু।

Manual1 Ad Code

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি ও সাংগঠনিক সম্পাদক আল-নবী চৌধুরী শিপনের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, জেলা বিএনপির উপদেষ্টা ছালিক চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফেরদৌস আলম, উপজেলা বিএনপির দফতর সম্পাদক নুরুল ইসলাম মুন্না, সাবেক চেয়ারম্যান রুয়েল আহমদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক মনসুর আহমদ শিপন, বিশিষ্ট মুরুব্বি সৈয়দ নুরুল আম্বিয়া, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট লুতফুর রহমান, পৌর যুবদল নেতা রাজু আহমদ, শ্রমিক দল নেতা বেলাল আহমদ, জেলা শ্রমিকদল নেতা সাহেল আহমদ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশফাক আহমদ, যুবদল সুহেল আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লাকেস আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

এদিকে, আমুড়া লম্বাব্রিজ থেকে ঘাগুয়া পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন হওয়ায় স্থানীয়রা বর্তমান সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা তাঁর জন্য দুআ করে বলেন- স্বাধীনতার পর থেকেই এই রাস্তা দিয়ে আমাদের কাদাপানি মাড়িয়ে চরম ভোগান্তিতে চলাচল করতে হচ্ছে। তবে এবার আমাদের সব কষ্ট লাঘব হবে।

Manual5 Ad Code

জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার প্রত্যন্ত এই এলাকায় এখনো অনেক রাস্তা কাঁচা। বুধবার দিনভর সেগুলোসহ বিভিন্ন সমস্যাগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। এসময় তিনি এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন স্থানীয়দের।

শেয়ার করুন