Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

admin

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ০৬:৪৩ অপরাহ্ণ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ | ০৬:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ পিস ইয়াবা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ইয়াবার বাজার মূল্য অনুমান সাড়ে ১১ লাখ টাকা হতে পারে।

পুলিশ জানায়, মাদক তথা ইয়াবা পরিবহণের অন্যতম জোন বিয়ানীবাজারের চারখাই-জকিগঞ্জ রাস্তার কাকুরা ব্রিজ সংলগ্ন এলাকায় গত বৃহস্পতিবার সিলেটগামী একটি যাত্রীবাহী বাস (নং ঢাকা মেট্রো জ-১৪-০৯৯৩) তল্লাশি করে ২৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহণে জড়িত মাদক ব্যবসায়ী জকিগঞ্জের হাসিতলা গ্রামের মাসুক আহমদের ছেলে আল শাফিশাহকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান সাড়ে আট লক্ষ টাকা বলিয়া জানা যায়।

Manual6 Ad Code

এদিকে শুক্রবার গোপন সোর্সের ভিত্তিতে চারখাই পুলিশ ক্যাম্প এর সামনে একটি যাত্রীবাহী মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫১-৩৫৬৬) তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জকিগঞ্জের ঘুগারকুল গ্রামের অলিউর রহমানের ছেলে শাকিল আহমদ (২৭), গোলাপগঞ্জ উপজেলার বারকোট গ্রামের জেবুল আহমদের ছেলে আবু তাহের আবু (২৬) ও জকিগঞ্জ উপজেলার কাপনা গ্রামের মৃত গছির আলীর ছেলে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশের জব্দ করা ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান তিন লক্ষ টাকা।

Manual6 Ad Code

জানা যায়, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল সামুয়েল সাংমার তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবিরের নির্দেশনায় চারখাই ক্যাম্পের এসআই হোসাইন পৃথক অভিযান পরিচালনা করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন