Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ থেকে সিলেটে এসে আ ট ক ৩

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১২:২২ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ১২:২২ পূর্বাহ্ণ

ফলো করুন-
নারায়ণগঞ্জ থেকে সিলেটে এসে আ ট ক ৩

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহপরাণ থানাধীন দাসপাড়া মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারসহ তাদেরকে আটক করা হয়। প্রাইভেটকারের ভেতর থেকে দেড় লক্ষাধিক টাকার ভারতীয় মেহেদি জব্দ করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার দিঘীরপাড় এলাকার ব্রজেন্দ্র সাহার ছেলে সুমন সাহা (২৬), একই থানার নোওয়াপাড়ার শাহজাহান খানের ছেলে মনির কাজী (৩০) ও দেবীপুর গ্রামের মৃত মো. শুকুর আলীর ছেলে মো. রুবেল (৩২)।
ডসলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের ব্যবহৃত প্রাইভেট কারের ভেতর থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ভারতীয় কাভেরি মেহেদি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন